শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিগগিরই নতুন ইসির নাম প্রকাশ

    রাষ্ট্রপতিকে অনুসন্ধান কমিটির ১০ জনের তালিকা পেশ

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৭ অপরাহ্ন

    রাষ্ট্রপতিকে অনুসন্ধান কমিটির ১০ জনের তালিকা পেশ
    রাষ্ট্রপতিকে অনুসন্ধান কমিটির ১০ জনের তালিকা পেশ

    নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে দশটি নাম সম্বলিত তাদের একটি সুপারিশনামা পেশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, অনুসন্ধান কমিটি আজ সন্ধ্যায় নামের তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

    এ সময় অনুসন্ধান কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।

    রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, এ সময় রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, কমিটির সুপারিশের ভিত্তিতে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। এই নির্বাচন কমিশন ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় নির্বাচনসমূহ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সক্ষম হবে। রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান।

    অনুসন্ধান কমিটির সদস্যগণ তাদের কার্যক্রমে সাচিবিক সহায়তাসহ সার্বিক সহায়তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

    এবারই প্রথম আইনের অধীনে অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুসন্ধান কমিটি তালিকা প্রস্তুত করেন।

    মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ সময়ে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, অনুসন্ধান কমিটি ১০ জনের একটি তালিকা রাস্ট্রপতির কাছে হস্তান্তর করেছেন। রাষ্ট্রপতি শীঘ্রই  প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চারজন নির্বাচন কমিশনারের নাম প্রকাশ করবেন।
    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।(বাসস)।




    জাতীয় - এর আরো খবর