শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে থাকছে সিনেপ্লেক্স: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৭ অপরাহ্ন

    উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে থাকছে সিনেপ্লেক্স: সংস্কৃতি প্রতিমন্ত্রী
    উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে থাকছে সিনেপ্লেক্স: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিকাশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এসব সাংস্কৃতিক কেন্দ্রে আধুনিক মিলনায়তন, এম্পিথিয়েটার, গ্রন্থাগার, প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি থাকছে সিনেপ্লেক্স। এটি নির্মিত হলে তৃণমূল পর্যায়ে নান্দনিক ও মনোরম পরিবেশে চলচ্চিত্র প্রদর্শনের সুযোগসহ চলচ্চিত্র শিল্পে পুনর্জাগরণ ঘটবে বলে আমার বিশ্বাস। প্রাথমিকভাবে ৩০টি উপজেলায় নির্মিত হচ্ছে এ সাংস্কৃতিক কেন্দ্র।

    প্রতিমন্ত্রী শুক্রবার বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত '১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ২০২২' -এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, ১৯৮৮ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম উপমহাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। সে হিসাবে গত ৩৪ বছর ধরে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমন্ত্রী এ সময় উৎসবের সর্বাঙ্গীণ সাফল্য করেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ২০২২ কমিটির সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রেসিডেন্ট জাহিদুর রহিম অঞ্জন। স্বাগত বক্তৃতা করেন উৎসব কমিটির পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী।

    উৎসবে সুস্থ ধারার চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মানযারে হাসিন মুরাদ ও তানভীর মোকাম্মেলকে 'হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার' প্রদান করা হয়।

    উল্লেখ্য, '১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ২০২২' -এ প্রদর্শনের জন্য জমাকৃত ৩৮৬২ টি চলচ্চিত্রের মধ্যে বাছাই কমিটি ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত করে। মোট সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত এ উৎসবে ১৩০টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

    প্রতিমন্ত্রী এর আগে রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব আয়োজিত 'বহির্বিশ্বে বাংলা বইমেলা ও মুক্তধারা নিউইয়র্ক' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৭ অপরাহ্ন

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৭ অপরাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৭ অপরাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৭ অপরাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৭ অপরাহ্ন