দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

 দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের  সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার শুক্রবার রাতে জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করবেন। এর আগে তিনি জানিয়েছিলেন, বিক্ষোভ সমাবেশটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে। তবে রাতে স্থান পরিবর্তনের কথা জানানো হয়।


গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও মূল্য হ্রাস করার দাবিতে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে; ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ, ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় সদর ও মহানগরের বিক্ষোভ সমাবেশ পালন করা হবে। বিএনপির উদ্যোগে ২ মার্চ জেলা পর্যায়ে, ৫ মার্চ উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে।

৬ মার্চ ছাত্র দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে। ৮ মার্চ যুবদলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে। ৯ ফেব্রুয়ারি সারাদেশে স্বেচ্ছাসেবক সেবক দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ। ১০ মার্চ কৃষক দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ।

১২ মার্চ বিএনপির উদ্যোগে সারাদেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাট-বাজারে হাট সভা/ পথ সভা এবং লিফলেট বিতরণ করা হবে। ১৪ মার্চ মহিলা দলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ। ১৫ মার্চ তাতী দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন