শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিএমপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩৪ পূর্বাহ্ন

    ডিএমপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
    ডিএমপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ডিএমপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার পৃথক বাণী দিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।

    ডিএমপির গৌরবময় সেবার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকালে এক নাগরিক সম্মিলনের আয়োজন করা হয়েছে। রাজারবাগ পুলিশ লাইনস-এ নাগরিক সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। এর আগে ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে রাজারবাগ পর্যন্ত এক র‌্যালি অনুষ্ঠিত হবে।

    বাণীতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বলেন, পুলিশী সেবার মান আরও উন্নত করতে পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করতে হবে। সেবার মাধ্যমে নগরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জনে ডিএমপি আরও কার্যকর ও জোরালো উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

    ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দায়িত্ব পালনে কোনও ধরনের অনুরাগ বা বিরাগের সুযোগ নেই। দায়িত্বে অবহেলা বা নৈতিক পদস্খলন অমার্জনীয় অপরাধ। পুলিশের সদস্যরা মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩৪ পূর্বাহ্ন

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩৪ পূর্বাহ্ন