শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গণটিকা চলবে ২৮ ফেব্রয়ারি পর্যন্ত : স্বাস্থ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ন

    গণটিকা চলবে ২৮ ফেব্রয়ারি পর্যন্ত : স্বাস্থ্যমন্ত্রী
    গণটিকা কার্যক্রম আরো দুই দিনব্যাপী চলমান থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক  বলেছেন, "টিকা গ্রহনে দেশের মানুষের বিপুল চাহিদার কথা বিবেচনা করে গণটিকা কার্যক্রম আরো দুই দিন বৃদ্ধি করা হলো। এর মধ্যে ১ম, ২য় ও বুস্টার ডোজ দেবার কার্যক্রমও চলমান থাকবে।"

    শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের একটি অনুষ্ঠান থেকে অনলাইন জুম প্লাটফর্মে অংশ নিয়ে এক অনির্ধারিত প্রেস ব্রিফিং তিনি এ কথা জানান।

    স্বাস্থ্যমন্ত্রী  বলেন, "একদিনে এক কোটি টিকা দেয়া বিশ্বে একমাত্র দেশ সম্ভবত বাংলাদেশ। এর আগেও ৮০ লক্ষ ডোজ টিকা একদিনে আমরা দিতে সক্ষম হয়েছি। আজ (২৬ ফেব্রুয়ারী) যেভাবে দেশের সকল টিকা কেন্দ্রে মানুষের ঢল নেমেছে তা দেখে আমরা অভিভূত। আশা করা যায় আজ টিকা গ্রহনের সংখ্যা এক কোটি ডোজ ছাড়িয়ে যাবে।"

    তিনি বলেন, টিকা গ্রহনে দেশের মানুষ এগিয়ে এসেছে বলেই বাংলাদেশ বিশ্বের ২০০ টি দেশের মধ্যে ১০ম অবস্থানে উঠে এসেছে। টিকায় দেশ সফল হয়েছে বলেই বাংলাদেশের জিডিপি এখন ৬ প্লাস হয়েছে, যেখানে অনেক দেশই মাইনাসে চলে গেছে।


    স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১১ কোটি ১ম ডোজ টিকা দেয়া হয়েছে এবং আজ এক কোটি হলে মোট ১২ কোটি ১ম ডোজ ভ্যাক্সিন দেয়া সম্পন্ন হয়ে যাবে। এতে আমাদের লক্ষ্যমাত্রার ৯৫ ভাগ সম্পন্ন হবে।

     দেশে একদিনে এক কোটি ডোজ ভ্যাক্সিন দেয়াটা একটি বড় অর্জন এবং এই কাজে যে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী মাঠে কাজ করেছেন তাদেরকেসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী।

    স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর আহমেদুল কবীর সহ অন্যান্য কর্মকর্তারা এসময় ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রীর সাথে যুক্ত ছিলেন।




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ন

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ন