শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৩ পূর্বাহ্ন

     শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
    শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা যাতে নিজেদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

    শনিবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের জমশেদ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মিত ৪তলা ভবন পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

    এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম জমশেদ আলীর পুত্র আনছার আলী, মেয়ে সংগীত শিল্পি সুজানা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

    শিক্ষামন্ত্রী  বলেন, বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মেধায় যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।

    এর আগে শিক্ষামন্ত্রীকে মুক্তাগাছা উপজেলা প্রশাসনের মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি এদিন সরকারি আরকে উচ্চ বিদ্যলয় মাঠে স্কুল পর্যায়ের শীতকালীন খেলার উদ্বোধন করেন। এ ছাড়া মুক্তাগাছা মহাবিদ্যালয় ও সরকারি শহীদ স্মৃতি কলেজের নির্মিত ভবন পরির্দশন করেন তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:৪৩ পূর্বাহ্ন