শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১১৫ কোটি টাকা ব্যয়ে পুনর্ভবা নদীর খনন কাজ শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৮ পূর্বাহ্ন

    ১১৫ কোটি টাকা ব্যয়ে পুনর্ভবা নদীর খনন কাজ শুরু
    ১১৫ কোটি টাকা ব্যয়ে পুনর্ভবা নদীর খনন কাজ শুরু

    দিনাজপুরের পুনর্ভবা নদী ভরাট হয়ে যাওয়ায় ১১৪ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার ৫৬০ টাকা ব্যয়ে খনন কাজ শুরু হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর শহর ঘেষে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী পুনর্ভবা নদী খনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

    খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের ভরাট হয়ে যাওয়া নদীগুলো সচল করতে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেগুলোর খনন কাজ শুরু করেছে সরকার। সেই ধারাবাহিকতায় আজ ঐতিহব্যাহী পুনর্ভবা নদী খননের কাজ উদ্বোধন করা হলো।এই নদীটির খনন কাজ শেষ হলে নদীর পানি কৃষকরা স্বল্প ব্যয়ে সেচ কাজে ব্যবহার করতে পারবে। এতে কৃষকরা যেমন উপকৃত হবে তেমনি ক্ষেতের ফসল আয়রন মুক্ত পানি দ্বারা উৎপন্ন করায় ফলন বেশী হবে। পর্যায়ক্রমে জেলার সবগুলো নদী খনন করে সেচ কাজে ব্যবহার এবং মাছ চাষের উপযোগী করে তোলা হবে বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, বাংলাদেশের অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    নদীটি খনন হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন দিনাজপুর সদর, কাহারোল, বিরল ও বীরগঞ্জ উপজেলার কৃষকরা। নদীটি খননের ফলে নদীতে পানি সব সময় থাকবে। নদীর পানি সেচ কাজে ব্যবহার করা যাবে এবং মাছ চাষও উপকৃত হবে। নদীর উন্মুক্ত পানিতে বেড়ে ওঠা মাছ শিকার করে মৎস্যজীবীরা লাভবান হবে এবং সাধারণ মানুষও নদীর মাছ শিকার করতে পারবে। ফলে এই নদী খননে দেশের উন্নয়নে অগ্রগতি সংযুক্ত হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৮ পূর্বাহ্ন