শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতীয় পরিসংখ্যান দিবস আজ

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ন

    জাতীয় পরিসংখ্যান দিবস আজ
    জাতীয় পরিসংখ্যান দিবস আজ

    জাতীয় পরিসংখ্যান দিবস আজ ২৭ ফেব্রুয়ারি।  সরকারি পরিসংখ্যানকে অধিকতর জনকল্যাণমুখী ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সরবরাহ করে আসছে। দেশের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণে বিবিএসের তথ্য-উপাত্ত মূল নিয়ামক হিসেবে ভূমিকা রাখে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, পরিসংখ্যান একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতির পরিমাপক। টেকসই উন্নয়ন-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সঠিক, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী পরিসংখ্যান ভিত্তি হিসেবে কাজ করে।

    দ্বিতীয়বারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস। ২০২০ সালের ৮ জুন ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।

     




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ন

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ন