শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নতুন ইসির শপথ বিকালে

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ন

     নতুন ইসির শপথ বিকালে

    কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) শপথ গ্রহণ করবে আজ (২৭ ফেব্রুয়ারি)। রোববার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। নতুন নিয়োগপ্রাপ্ত কমিশনের সদস্য মো. আলমগীর গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

    এর আগে শনিবার সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে।

    অন্য চার নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান। এবার ইসিতে নিয়োগ পাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই সাবেক আমলা, একজন সাবেক বিচারক ও একজন সাবেক সেনা কর্মকর্তা।

    অনুসন্ধান কমিটির সুপারিশে গতকাল শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচজনকে নিয়োগ দেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ ইসিতে তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। আজ রোববার বিকেল সাড়ে ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ গ্রহণের পর তাঁরা নির্বাচন কমিশনে যোগ দিতে পারেন।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে নতুন ইসির ওপর। সংবিধানের ১১৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী কার্যভার গ্রহণের দিন থেকে আগামী পাঁচ বছর তাঁরা দায়িত্ব পালন করবেন।

     




    জাতীয় - এর আরো খবর

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিআইডি’র কর্মসূচি

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ন

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা

    ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৪৯ পূর্বাহ্ন