শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কেরাণীগঞ্জ উপজেলা পরিদর্শন ও পেশাজীবীদের সঙ্গে ঢাকার ডিসির মতবিনিময়

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ন

    কেরাণীগঞ্জ উপজেলা পরিদর্শন ও পেশাজীবীদের সঙ্গে ঢাকার ডিসির মতবিনিময়
    কেরাণীগঞ্জ উপজেলা পরিদর্শন ও পেশাজীবীদের সঙ্গে ঢাকার ডিসির মতবিনিময়

    জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা মোঃ শহীদুল ইসলাম রোববার (২৭ ফেব্রুয়ারি) কেরাণীগঞ্জ উপজেলা পরিদর্শন করেন।  এসময় তিনি কেরাণীগঞ্জের মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মসজিদের ইমাম,স্থানীয় জনপ্রতিনিধি, নারী উদ্যোগক্তা, জেলা তথ্য আপা, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশা শ্রণির মানুষের সাথে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার গুরুত্ব প্রভৃতি বিষয়ে মতবিনিময় করেন।
    শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন, মানুষকে দ্রুত সেবা দিতে ইউনিয়ন পরিষদ সচিবকে নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি উক্ত ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও মেম্বারগণের সাথে মতবিনিময় সভা করেন।

    কেরাণীগঞ্জ কৃষি অফিস কর্তৃক ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে সমালয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনী পরিদর্শন করেন। এছাড়াও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা মোঃ শহীদুল ইসলাম কেরানীগঞ্জ দক্ষিণ মডেল থানা, তহসিল অফিস, ভিপি সম্পত্তি পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার, কেরানিগঞ্জ মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) কেরানিগঞ্জদ্বয় সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


    কেরাণীগঞ্জে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন কালে ঘর সঠিকভাবে নির্মান হচ্ছে কিনা সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সবশেষে এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ ফেব্রুয়ারী, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ন