প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। টানা ৩১ বছর ধরে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপনা করে ২০০৪ সালে তিনি অবসর যান।
হাসান আজিজুল হকের মৃত্যুতে সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্টজনরা তার মৃত্যুতে শোক প্রকাশ করে বাণী দিয়েছেন।