শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অত্যাধুনিক বিএমডব্লিউ গাড়ি পেলেন নতুন সিইসি

    নিজস্ব প্রতিবেদক

    ১ মার্চ, ২০২২ ০৭:২৬ পূর্বাহ্ন

    অত্যাধুনিক বিএমডব্লিউ গাড়ি পেলেন নতুন সিইসি
    অত্যাধুনিক বিএমডব্লিউ গাড়ি পেলেন নতুন সিইসি

    অত্যাধুনিক বিএমডব্লিউ গাড়ি পেয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। যাতায়াত সুবিধার জন্য সরকারি যানবাহন অধিদপ্তর পুল থেকে তার জন্য এই গাড়িটি বরাদ্দ দেওয়া হয়।

    সোমবার সকালে প্রথম দিনের কার্যদিবসে বিএমডবিøউ (ঢাকা-মেট্রো-ভ-১১-১৯৬৬) চড়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে দায়িত্ব বুঝে নেন নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল। নতুন সিইসি হিসেবে হাবিবুল আউয়াল গত (রোববার) শপথ নেওয়ার পরই পরিবহণ পুল থেকে তার নামে বিএমডবিøউ গাড়িটি বরাদ্দ দেওয়া হয়।

    এই গাড়িটি হাবিবুল আউয়ালের আগের সিইসি কেএম নূরুল হুদাও ব্যবহার করেছেন।  হুদার আমলেই গাড়িটি বরাদ্দ দেওয়া হয়।
    সিইসির গাড়িচালক রাজীব মোল্লা গণমাধ্যমকে জানান, সাবেক সিইসি স্যার বিদায় নেওয়ার পরই গাড়িটি পরিবহণ পুলে জমা দেওয়া হয়। গত রোববার নতুন সিইসি শপথ নেওয়ার পর স্যারের বাসায় গাড়িটি পাঠানো হয়।

    গাড়িটি ২০১৮ সালের ১৪ অক্টোবরে সিইসির জন্য বরাদ্দ দেওয়া হয়।  ইসি সচিবালয় থেকে একটি ভালো মানের গাড়ির জন্য চাহিদাপত্র দেওয়ার পরিপ্রেক্ষিতে সিইসির নামে বিএমডবিøউ গাড়িটি বরাদ্দ দেওয়া হয়।

     




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর