শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন সিইসি ও চার কমিশনার

    নিজস্ব প্রতিবেদক

    ১ মার্চ, ২০২২ ০১:৫৮ অপরাহ্ন

     জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন সিইসি ও চার কমিশনার
    জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন সিইসি ও চার কমিশনার

    সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার।

    মঙ্গলবার (১ মার্চ) প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ইসি বেগম রাশেদা সুলতানা, মো. আহসান হাবিব খান, মো.আলমগীর, আনিছুর রহমান ও সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সকাল ১০টায় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এরপর ১০টা পাঁচ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার।


    পরিদর্শন বইতে তিলি লিখেন, ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমার জন্য আজ এটি এক বিরল সম্মান। এরপর সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন। এসময় সাথে ছিলেন ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারসহ সরকারী বিভিন্ন কর্মকর্তাগণ।

    কাজী হাবিবুল আউয়ালকে প্রধান করে নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অন্য চার নির্বাচন কমিশনার হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা এমিলি, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত ) আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান। রোববার শপথ গ্রহণের পর সোমবার দায়িত্বভার গ্রহণ করে নতুন ইসি।




    জাতীয় - এর আরো খবর