শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‍‍‍‍‍‍‍পূর্বপ্রস্তুতি থাকলে দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হয়: ত্রাণ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২ মার্চ, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ন

    ‍‍‍‍‍‍‍পূর্বপ্রস্তুতি থাকলে দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হয়: ত্রাণ প্রতিমন্ত্রী

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা:  মোঃ এনামুর রহমান বলেছেন, পূর্বপ্রস্তুতি থাকলে যেকোনো দুর্যোগ মোকাবেলা অনেকটাই সহজ এবং জানমালের ক্ষয়ক্ষতি কম হয় । দেশের মানুষজনকে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় সচেতন করার লক্ষ্যে সারাদেশে এ ধরনের অনুষ্ঠানের (মহড়া) আয়োজন করা হচ্ছে ।

    প্রতিমন্ত্রী মঙ্গলবার (১ মার্চ) ঢাকায় মিরপুরের চলন্তিকা বস্তিতে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক মহড়ায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ।

    প্রতিমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দুর্যোগ সহনীয় জাতি গঠনে কাজ করছে । জলবায়ু পরিবর্তন জনিত কারণ ছাড়াও ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদেরকে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয় । প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোন হাত নেই, কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে । আর শেখ হাসিনার সরকার সে কাজটাই করে যাচ্ছে ।

    প্রতিমন্ত্রী বলেন,ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগে দ্রুত উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য অ্যাকোয়াটিক সি সার্চবোট, মেরিন রেস্কিউ বোট, মেগাফোন সাইরেনসহ প্রয়োজনীয় সরঞ্জাম, যন্ত্রপাতি ও যানবাহন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং সশস্ত্র বাহিনী বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে । এ কার্যক্রম সহজ করার জন্য আরো অত্যাধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সংগ্রহের কাজ চলমান রয়েছে । এ লক্ষ্যে প্রায় ২৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে । বিভাগীয় ও জেলা শহরে অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্যোগ মোকাবেলায়  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য উন্নত মানের লেডার(মই) ক্রয় করা হবে ।




    জাতীয় - এর আরো খবর