শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাংলাদেশ আরও বেশি এলএনজি আমদানি করতে আগ্রহী

    কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

    নিজস্ব প্রতিবেদক

    ২ মার্চ, ২০২২ ০৮:০৮ পূর্বাহ্ন

    কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
    কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কাতারের সাথে বিদ্যমান এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ)’র ধারাবাহিকতায় বাংলাদেশ আরো বেশি এলএনজি আমদানি করতে আগ্রহী। ২০২২ সালের মাঝামাঝি থেকে বার্ষিক অতিরিক্ত ১ মিলিয়ন টন এলএনজি (MTPA) কাতার হতে নিতে চাই যা, একটি সাইড লেটার চুক্তির মাধ্যমে কার্যকর করা যেতে পারে ।

    প্রতিমন্ত্রী মঙ্গলবার (১ মার্চ) কাতারের দোহায় হোটেল শেরাটনে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সা'দ শেরিদা আল কাবির (Saad Sherida Al-Kaabi )-এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন।

    তিনি বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে কাতার বাংলাদেশী অভিবাসীদের একটি জনপ্রিয় গন্তব্য হয়েছে এবং বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারে পরিণত হয়েছে। এসময় তিনি জ্বালানি সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান।


    ২০১১ সালের ১৬ই জানুয়ারি কাতরের জ্বালানি ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকের আলোকে ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর বার্ষিক ১.৮-২.৫ মিলিয়ন টন (MTPA) পরিমাণ এলএনজি সরবরাহের জন্য ১৫ বছর মেয়াদী 'এলএনজি সেলস এন্ড পারচেজ এগ্রিমেন্ট (এসপিএ) স্বাক্ষর হয়।  ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ১৩৭ কার্গোতে ৮.৪২৪ মিলিয়ন মেট্রিক টন এলএনজি ক্রয় করেছে পেট্রোবাংলা। সাইড লেটার চুক্তির মাধ্যমে বাংলাদেশ বার্ষিক অতিরিক্ত ১ মিলিয়ন টন এলএনজি (MTPA) কাতার হতে আমদানি করতে চায়।

    কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সা'দ শেরিদা আল কাবির বাংলাদেশের প্রস্তাব আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং কাতার গ্যাস ও কাতার এনার্জি কে পেট্টোবাংলার সাথে বসে প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার নির্দেশ দেন। বুধবার (২ মার্চ) এ আলোচনা কাতারে অনুষ্ঠিত হবে।

    দ্বিপাক্ষিক বৈঠকে কাতারের পক্ষে নেতৃত্ব দেন কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সা'দ শেরিদা আল কাবির এবং বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে কাতার গ্যাসের  সিইও শেখ খালিদ বিন খলিফা আল-থানি (Sheikh Khalid Bin Khalifa Al-Thani), কাতার এনার্জির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) জসিম আল_মারজুকি (Jassim Al_Marzouqi), পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ চৌধুরী উপস্থিত ছিলেন।




    জাতীয় - এর আরো খবর