শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায়

    নিজস্ব প্রতিবেদক

    ২ মার্চ, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন

    নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায়
    মার্কিন রাষ্ট্রদূত

    বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন। মঙ্গলবার (১ মার্চ) তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

    পিটার ডি. হাস এখন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হবেন। মিলার ২০১৮ সালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।

    মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর যুক্তরাজ্য ও ভারতে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। তার আসার এক দিন আগে মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে নতুন এক কোটি ফাইজার টিকা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়াও সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী কোপ সাউথ নামের যৌথ মহড়া করেছে।




    জাতীয় - এর আরো খবর