শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভোটাধিকার রক্ষার অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে: সিইসি

    নিজস্ব প্রতিবেদক

    ৩ মার্চ, ২০২২ ০৭:৩৮ পূর্বাহ্ন

    ভোটাধিকার রক্ষার অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে: সিইসি

    জনগণের ভোটাধিকার রক্ষার যে অঙ্গীকার নির্বাচন কমিশন করেছে, তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ স্লোগানের মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) একটি অঙ্গীকার করে ফেলেছে। অঙ্গীকার যখন করে ফেলেছে, তখন তা পালন করতে হবে। সফল হতে না পারি, চেষ্টা করতে হবে।

    বুধবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ইসি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান বক্তব্য রাখেন।

    কাজী হাবিবুল আউয়াল বলেন, গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে দায়িত্ব আমাদের ওপর রয়েছে সেটা পালন করতে হবে। ভোটাররা ভোটাধিকার প্রয়োগের সময় বাধা-বিপত্তির মুখোমুখি হতে পারেন। তাদের পাশে দাঁড়াতে হবে। যাতে তারা মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোটারদেরও মনে রাখতে হবে ভোট শুধু অধিকার নয়, এটা তাদের দায়িত্ব।

    নবনির্বাচিত নির্বাচন কমিশনারদের উদ্দেশে সিইসি বলেছেন, ভোটের দায়িত্ব পালনের সময় অপকর্ম ক্ষমার অযোগ্য দুর্নীতি। নির্বাচনী কর্মকর্তাদের প্রভাব ও প্রলোভনমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় সেটি দুর্নীতি বলে গণ্য হবে। আমরা সবাই মিলিত হয়ে জনগণের ভোটাধিকার রক্ষা করব।

    সংসদ ও সরকার সৃষ্টিতে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে উল্লেখ করে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় ও কেন্দ্রীয়সহ সব পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হন। সততা, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে।




    জাতীয় - এর আরো খবর