শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • `সন্তানদের প্রমিত উচ্চারণ শেখাতে অভিভাবকদের সচেতন হতে হবে'

    নিজস্ব প্রতিবেদক

    ৩ মার্চ, ২০২২ ১২:২৪ অপরাহ্ন

    `সন্তানদের প্রমিত উচ্চারণ শেখাতে অভিভাবকদের সচেতন হতে হবে'
    `সন্তানদের প্রমিত উচ্চারণ শেখাতে অভিভাবকদের সচেতন হতে হবে'

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, অভিভাবকরা শুদ্ধ উচ্চারণে কথা না বললে, সন্তানরাও শুদ্ধভাবে কথা বলতে উৎসাহিত হয় না। তাই সন্তানদের শুদ্ধ উচ্চারণে কথা বলা শেখাতে, অভিভাবকদের আরো সচেতন হতে হবে।

    বুধবার (২ মার্চ) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৪ তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশন আয়োজিত “জনপ্রশাসনে বাংলা ভাষা ব্যবহার: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, আমরা যদি সন্তানদের সামনে শুদ্ধভাবে কথা না বলি, তাহলে তারাও শুদ্ধভাবে কথা বলতে বিব্রতবোধ করে। এজন্য সন্তানদের সঠিক ভাবে কথা বলা শেখাতে অভিভাবকদের সচেতনভাবে ভাষার ব্যবহার করতে হবে।  সন্তানদের মাঝে যেন মাতৃভাষার ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জন্মায়, সেজন্য শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    প্রতি মন্ত্রী আরো বলেন, জনপ্রশাসনে অনেক সময় পুরনো ধরনের শব্দ ও ভাষারীতির ব্যবহার করা হয়। ফলে, ব্যবহারকারীদের তা বুঝতে অসুবিধা হয়। এজন্য আধুনিক ও সহজ শব্দ চয়নের প্রতি গুরুত্ব দিতে হবে। সরকারি যোগাযোগে প্রাঞ্জল ও বোধগম্য ভাষার ব্যবহার করতে হবে, যাতে জনগণ সহজেই তা বুঝতে পারে।

    ২৪ তম বিসিএস প্রশাসন এসোসিয়েশনের সভাপতি মোঃ: নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক স্বরোচিষ সরকার অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।




    জাতীয় - এর আরো খবর