শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢামেকের তৃতীয় শ্রেণির কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ৩ মার্চ, ২০২২ ১১:৫১ অপরাহ্ন

    ঢামেকের তৃতীয় শ্রেণির কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠিত
    ঢামেকের তৃতীয় শ্রেণির কর্মচারীদের নির্বাচন অনুষ্ঠিত

    ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। পরে ভোট গণনা শুরু হয়।


    ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আশরাফুল আলম বলেন, আমাদের এখানে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয় চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা।


     
    তিনি জানান, ৩৫০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩১৯টি। এখানে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ১২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, অর্থ সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, মহিলা সম্পাদক পদে ৪ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ৩ জন, সহ প্রচার সম্পাদক পদে ২ জন ও নির্বাহী সদস্য পদে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে বিভিন্ন পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।




    জাতীয় - এর আরো খবর