শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চিকিৎসকদের সুযোগ-সুবিধার বিষয়ে সরকার আন্তরিক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৬ মার্চ, ২০২২ ১২:২৯ পূর্বাহ্ন

    চিকিৎসকদের সুযোগ-সুবিধার বিষয়ে সরকার আন্তরিক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, চিকিৎসকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি সরকার আন্তরিকভাবে বিবেচনা করে।

    শুক্রবার ঢাকায় স্থানীয় একটি হোটেলে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষ এবং বাংলাদেশ ডক্টরস ফোরামের ৩য় বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত “বিডিএফ মেম্বারস সামিট-২০২২” এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান কালে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, রোগীদের সাথে ভুল বোঝাবুঝির কারণে চিকিৎসকরা বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন। ফলে চিকিৎসকরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া, চিকিৎসকরা যেন নির্বিঘ্নে রোগীদের যথাযথ সেবা প্রদান করতে পারে সেজন্য সরকার হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম প্রদান, অবকাঠামো ও কর্ম-পরিবেশ উন্নত করেছে।

    প্রতিমন্ত্রী আরো বলেন, চিকিৎসকদের সব সময় খেয়াল রাখতে হবে, যেন রোগীরা কোন ধরনের দুর্ব্যবহারের শিকার না হন। তাই প্রতিটি চিকিৎসককে রোগীদের হাসিমুখে আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে হবে।
    বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের আহবায়ক ডা. মো. শাহেদ রফি পাভেলের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মেজবাহ উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা: এ বি এম আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।




    জাতীয় - এর আরো খবর