শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাকার সব পরিকল্পনায় প্রয়োজনীয় খেলার মাঠ রাখা হচ্ছে : এলজিআরডি মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৬ মার্চ, ২০২২ ০৭:০১ পূর্বাহ্ন

    ঢাকার সব পরিকল্পনায় প্রয়োজনীয় খেলার মাঠ রাখা হচ্ছে : এলজিআরডি মন্ত্রী
    ঢাকার সব পরিকল্পনায় প্রয়োজনীয় খেলার মাঠ রাখা হচ্ছে : এলজিআরডি মন্ত্রী

    রাজধানীকে কেন্দ্র করে ঢাকা ডিটেইল এরিয়া প্ল্যান-ড্যাপসহ যে সকল পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে সেসব পরিকল্পনায় প্রয়োজনীয় খেলার মাঠের স্থান রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

    শনিবার সন্ধ্যায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় ঢাকা মেয়র কাপ আন্তওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানীতে খেলার জন্য যত মাঠ দরকার তা পূরণের জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রগণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুই মেয়র যেখানেই সুযোগ পাচ্ছেন ছোট পরিসর হলেও ছেলে-মেয়েদের জন্য নতুন নতুন খেলার মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করছেন।

    আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে খেলার মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লিনিক-হাসপাতালসহ নগরবাসীর অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

    সকল ওয়ার্ড কাউন্সিলরদের সাথে নিয়ে এ ধরনের একটি প্রতিযোগিতা আয়োজন করায় দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের শারীরিক, মানসিক এবং সাংস্কৃতি বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই যেখানেই খোলা জায়গা থাকবে সেখানেই খেলার মাঠ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

    মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, শুধু আবাসিক ভবন করলেই হবে না, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ, হাসপাতাল, বাজার, জলাশয় এবং সবুজায়নের জন্য প্রয়োজনীয় গাছ-পালা দরকার। এসব কিছু মাথায় রেখে একটি পরিকল্পিত নগরী গড়ার জন্য সরকার অঙ্গিকারাবদ্ধ।

    তিনি আশা প্রকাশ করে আরো বলেন, মেয়র ও কাউন্সিলরদের মধ্যে যে উদ্দীপ্ত চিন্তা-চেতনা ও মানসিকতার পরিবর্তন এসেছে তাতে করে অল্প সময়ের ব্যবধানে সকল সমস্যার সমাধান হবে।

    জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা এবং যানজটমুক্ত মুক্ত একটি নগরী গড়ার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকাকে একটি বাসযোগ্য, আধুনিক ও দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলতে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরগণ জনগণকে সাথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

    সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে ঢাকার ছেলেরা নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন।

    ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা প্রত্যকটি ওয়ার্ডেই জায়গা চিহ্নিত করছি। খেলাধুলার পরিবেশ সৃষ্টি করছি এবং সেগুলোকে খেলার মাঠ হিসেবে উন্মুক্ত করে দিচ্ছি। আমাদের সন্তানেরা আবার ক্রীড়ামুখী হোক, খেলাধুলায় ফিরে আসুক। আমাদের এই আয়োজনের মাধ্যমেই আগামীতে ঢাকার ছেলেরা ফুটবলে, ক্রিকেটে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেবে।

    এই আয়োজনে শুধু ঢাকার ছেলেরাই অংশ নিচ্ছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ঢাকার অধিবাসী, ঢাকা ভোটার, ঢাকার খেলোয়াড়, ঢাকার তরুণেরা আমাদের মাঠে খেলাধুলা করবে। ঢাকার ছেলেদের নিয়েই এবারের আয়োজনে ৬২টি ফুটবল দল এবং ৪৮টি ক্রিকেট দল গঠন করা হয়েছে। পুরো মার্চ মাস জুড়ে তারা ঢাকার বিভিন্ন মাঠে প্রতিযোগিতায় অংশ নিয়ে এই ঢাকা শহরে খেলামুখী একটি প্রাণচাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি করবে। এর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ছেলে-মেয়েদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করবে। তাদেরকে ক্রীড়ামোদী হতে উদ্দীপনা যোগাবে।

    অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোহাদ্দেস হোসেন জাহিদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।  

    এ সময় অন্যান্যের মধ্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ুন কবির এবং দক্ষিণ সিটির সাধারন আসনের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

     




    জাতীয় - এর আরো খবর