শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে ইসলাহী ইজতেমার আখেরী মোনাজাত করলেন আল্লামা মাসউদ

    আসাদুজ্জামান মবিন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

    ৬ মার্চ, ২০২২ ১১:১৯ অপরাহ্ন

    তাড়াইলে ইসলাহী ইজতেমার আখেরী মোনাজাত করলেন আল্লামা মাসউদ
    তাড়াইলে ইসলাহী ইজতেমার আখেরী মোনাজাত করলেন আল্লামা মাসউদ

    কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তিনদিনের ইসলাহী ইজতেমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে। বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে তিনদিনের এই ইসলাহী ইজতেমার আয়োজন করা হয়। হাজার-হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণের মাধ্যমে রোববার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

    ইসলাহী ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন জানান, ৪, ৫, ৬ মার্চ ২০২২, রোজ শুক্র, শনি ও রবিবার ৩ দিনব্যাপী ইসলাহী ইজতেমা তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা-ইছাপশর জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

    ৪ মার্চ শুক্রবার উদ্ভোধনী বয়ান ও জুুুমআর নামাজের মধ্য দিয়ে আত্মশুদ্ধিমূলক ইজতেমা শুরু হয়ে ৬ মার্চ রোববার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে দেশবাসীর পরম আরাধ্যের আল্লাহপ্রেমীদের এ মিলনমেলা।

    উল্লেখ্য, তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকার ইসলাহী ইজতেমায় দেশ-বিদেশের উলামা-মাশায়েখরা দিনভর কুরআন-হাদীসের আলোকে বয়ান ও মাঠের আমলের মাধ্যমে আগত ধর্মপ্রাণ মুসুল্লীদের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার করেন। তিন দিনব্যাপী ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কুরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করেন আগত মুসল্লিরা।

    রোববার ফজর নামাজের পর তাসবীহ-তাহলীল ও জিকির শেষে বাংলাদেশের আলোচিত বক্তা মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী এবং মাওলানা ইয়াহিয়া মাহমুদ আগত মুসল্লীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন। সবশেষে ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন, শাইখুল ইসলাম ফরীদ উদ্দীন মাসঊদ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর