শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‍‍‍‍দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৭ মার্চ, ২০২২ ১২:২৯ পূর্বাহ্ন

    ‍‍‍‍দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
    ‍‍‍‍দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ২৭২ কোটি টাকার উদ্ধার সামগ্রী ও যন্ত্রপাতি ক্রয় করা হবে । একই সাথে হেলিকপ্টার এবং হোভারক্রাফটও ক্রয় করা হবে । এছাড়াও বিভাগীয় এবং জেলা শহর সমূহের জন্য ৬৫ ও ৫৫ মিটার উচ্চতায় উদ্ধার কার্যক্রম চালানোর লক্ষ্যে  উন্নত মানের লেডার(মই) ক্রয় করা হবে  । তিনি বলেন, যেকোনো দুর্যোগে উদ্ধার কার্যক্রম চালানোর ক্ষেত্রে উন্নত দেশের মত সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে ।

    প্রতিমন্ত্রী রোববার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে "জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২" উপলক্ষে আয়োজিত ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি মহড়ায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন ।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার অধ্যাপক শরফুদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল (বিশ্ববিদ্যালয়) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান ।

    প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে  সিপিপিসহ আমাদের প্রায় ৪২ লক্ষ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রয়েছেন । যেকোনো দুর্যোগে তারা জানমাল রক্ষায় এগিয়ে আসেন, ফলে দুর্যোগ মোকাবেলা আমাদের জন্য অনেক সহজ হয়  এবং দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হয় । আর এজন্যই সারাবিশ্বে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আজ অনুকরণীয় মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে ।

    তিনি বলেন,পূর্বপ্রস্তুতি থাকলে যেকোনো দুর্যোগ মোকাবেলা  সহজ হয় । শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ড হলেও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি । কারণ সেখানে অগ্নিকাণ্ডের এক মাস পূর্বে সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়েছিল । আজকের এ মহড়ার মধ্য দিয়ে এই হাসপাতালে  কর্মরতদেরকে সচেতন করা হলো । আশা করি ভবিষ্যতে এখানে কোনো দুর্যোগ হলে এখানকার কর্মকর্তা-কর্মচারীগণ তা মোকাবেলায় তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারবেন । দেশের মানুষজনকে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় সচেতন করার লক্ষ্যে সারাদেশে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন ।




    জাতীয় - এর আরো খবর