শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জনকল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ৭ মার্চ, ২০২২ ০৭:০০ পূর্বাহ্ন

    জনকল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

    ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, জনকল্যাণে সমাজের বিত্তবান ব্যক্তিদের আরও বেশি এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি বিত্তবান লোকেরা জনকল্যাণমুখী কাজে এগিয়ে আসলে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণ পুরোপুরি নিশ্চিত করা যায়।

    রোববার মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ইসলামপুর উপজেলার প্রয়াত আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট  সমাজ সেবক ডা. খোরশেদুজ্জামান মিশ্রি মিয়ার নামে নব প্রতিষ্ঠিত কল্যাণ ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
    ফরিদুল বলেন, সমাজের সক্ষম ও স্বচ্ছল ব্যক্তিগণের দান-অনুদানে এদেশের অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করেছে। নব প্রতিষ্ঠিত এই কল্যাণ ট্রাস্ট নিঃসন্দেহে মানুষের সেবায় অগ্রণী ভূমিকা রাখবে।

    প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রয়াত খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া সব সময় মানুষের সেবায় ব্রত ছিলেন। তিনি রাজনীতিকে মানুষের সেবা ও কল্যাণের মাধ্যম মনে করে রাজনীতি করতেন। তাঁর নামে প্রতিষ্ঠিত এই কল্যাণ ট্রাস্ট তাঁর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করবে।
    অনুষ্ঠানে নব গঠিত ডা. খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে  গৃহহীন ব্যক্তিদের মাঝে ঘরের চাবি তুলে দেয়া হয়।
    ডা. খোরশেদুজ্জামান (মিশ্রি মিয়া) কল্যাণ ট্রাস্ট এর বোর্ড অব ট্রাস্টিজ এস.এম. শাহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহম্মেদ, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, ইসলামপুর উপজেলার নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রুমান প্রমুখ বক্তব্য রাখেন।

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর