শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশ ও জনগণের জন্য বঙ্গবন্ধু বারবার মৃত্যুর ঝুঁকি নিয়েছেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৮ মার্চ, ২০২২ ০৬:৫১ পূর্বাহ্ন

    দেশ ও জনগণের জন্য বঙ্গবন্ধু বারবার মৃত্যুর ঝুঁকি নিয়েছেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এই দেশকে মুক্ত করতে এবং জনগনের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধু বারবার মৃত্যুর ঝুঁকি নিয়েছেন।

    সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (BIAM) ফাউন্ডেশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান কালে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, এ দেশ ও জনগণের জন্য বঙ্গবন্ধু তার জীবন উৎসর্গ করেছেন। হাজার বছরের শৃংখলাবদ্ধ জাতিকে মুক্তির স্বাদ এনে দিয়েছেন।
    আর এজন্য তিনি বার বার মৃত্যুর ঝুঁকি নিয়েছেন।

    প্রতিমন্ত্রী আরো বলেন, ৭ ই মার্চের ভাষণ এই দেশ ও জাতির জন্য একটি মাইলফলক। এটি বাঙালী জাতির ঐক্যের প্রতীক। এই ভাষণে ঐক্যবদ্ধ হয়ে বাঙালি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা অর্জন করে। প্রতিমন্ত্রী এ সময় বলেন, এই ভাষণটি আমাদের হৃদয়ে ও মননে ধারণ করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

    বাংলাদেশ ইনস্টিটিউট অফ এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (BIAM) এর মহাপরিচালক ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

     




    জাতীয় - এর আরো খবর