ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, নারীর ক্ষমতায়নই হচ্ছে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশের নারীরা আজ অগ্রণী ভূমিকা রাখছে।
প্রতিমন্ত্রী (৮ মার্চ, ২০২২ মঙ্গলবার সকাল ১১.০০ টায় ইসলামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অতুলনীয়। বাংলাদেশে সর্বক্ষত্রে নারীর উন্নয়ন ও অগ্রযাত্রা বিশ্ববাসীর অকূন্ঠ প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষায় নারীদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করা, আইন প্রণয়নের মাধ্যমে নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা এবং রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য শেখ হাসিনার গৃহীত উদ্যোগ ও সাফল্য অভাবনীয়।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি নারীদের ক্ষমতায়নের পথিকৃৎ। ১৯৬৭ সালে মহিলা লীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু নারীদের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ও গণজীবনের সব পর্যায়ে নারীদের সম অধিকারের নিশ্চয়তা দেওয়া হয় এবং নারী ও অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে রাষ্ট্রের বিশেষ বিধান প্রণয়নের ক্ষমতাও সংযোজন করা হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, নারীর উন্নয়ন ও
অগ্রযাত্রায় যে কোন প্রতিবন্ধিকতা দূর করতে সরকার সচেষ্ট রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই সব পর্যায়ে লিঙ্গ সমতা, নারীর উন্নয়ন এবং ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য অসংখ্য নীতিমালা ও আইন প্রণয়ন করেন এবং বাস্তবিক অর্থে সব পর্যায়ে তা কার্যকর করে যাচ্ছেন
নারী দিবসে এবারের প্রতিপাদ্য -
টেকসই আগামীর জন্য,
জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রুমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এ এম আবু তাহের, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, জামালপুর জেলা পরিষদের সদস্য আফরোজী আক্তার তানিয়া, ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আখতার, ইসলামপুর উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুন নাছের চার্লেস চৌধুরী, ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি প্রমূখ।
দেশের সামগ্রিক উন্নয়নে নারীরা আজ অগ্রণী ভূমিকা রাখছে: ধর্ম প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ, ২০২২ ১২:৩৩ পূর্বাহ্ন