শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে ফান্সের চার্জ দ‌্য এফেয়ার্সের স্বাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ৯ মার্চ, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ন

    টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে ফান্সের চার্জ দ‌্য এফেয়ার্সের স্বাক্ষাৎ

    বাংলাদেশে ফ্রান্সের চার্জ দ‌্য এফেয়ার্স গারসন জিলেস ( Garachon Gilles) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার –এর সাথে তার দপ্তরে সৌজন‌্য সাক্ষাৎ করেন।

    স্বাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে টেলিযোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তি সম্প্রসারণ ও অগ্রগতি সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন।

    টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ ও ফ্রান্স বন্ধু প্রতীম দুটি দেশের মধ‌্যে বিদ‌্যমান চমৎকার সম্পর্ক আগামী দিন গুলোতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব‌্যক্ত করে বলেন, ফ্রান্স বাংলাদেশের অকৃত্রিম এক বন্ধু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাইজেশনের ধারাবাহিকতায় বিস্ময়কর অগ্রগতি হয়েছে। তিনি টেলিযোগাযোগখাতসহ বিভিন্ন খাতে সরকারের অগ্রগতি তুলে ধরে বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন‌্য অত‌্যন্ত লাভজনক একটি জায়গা। তিনি সরকারের বিনিয়োগ বান্ধব নীতি কাজে লাগিয়ে ফ্রান্স টেলিযোগাযোগখাতে বিনিয়োগে এগিয়ে আসবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন। বঙ্গবন্ধু স‌্যাটেলাইট -১ উৎক্ষেপণের মাধ‌্যমে বাংলাদেশ স‌্যটেলাইট যুগে প্রবেশে ফ্রান্সের ভূমিকার প্রশংসা করেন দেশের ডিজিটার প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত।

    চার্জ দ‌্য এফেয়ার্স  ফ্রান্স ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে আগামী দিনগুলোতে অনন্য এক উচ্চতায় উপনীত করতে তার প্রচেষ্টার কথা ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতি বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন।

     




    জাতীয় - এর আরো খবর