শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাংলাদেশ ও আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ৪ টি সমঝোতা স্মারক স্বাক্ষর

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৯ মার্চ, ২০২২ ০১:৩৫ অপরাহ্ন

     বাংলাদেশ ও আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ৪ টি সমঝোতা স্মারক স্বাক্ষর
    বাংলাদেশ ও আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ৪ টি সমঝোতা স্মারক স্বাক্ষর

    বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বাড়াতে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক চারটি হলো, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং আমিরাত সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা।

    দুই দেশের ফরেন সার্ভিসেস একাডেমি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক।

    দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মধ্যে মঙ্গলবার দুবাই এক্সিবিশন সেন্টারে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুই নেতার উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় হয়।

    বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ পক্ষে উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এবং দুই দেশের পররাষ্ট্র সচিবরা ফরেন সার্ভিসেস একাডেমির মধ্যে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

    এ ছাড়াও দুই দেশের বিআইআইএসএস এবং ইসিএসএসআর-এর মহাপরিচালকদ্বয় একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন । এফবিসিসিআই সভাপতি এবং দুবাই চেম্বারের প্রধান নিজ নিজ দেশের পক্ষে অবশিষ্ট সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

    সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পাঁচ দিনের সরকারি সফরে উপসাগরীয় দেশটিতে পৌঁছেন। (বাসস)।




    জাতীয় - এর আরো খবর