শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তথ্য অধিকার বাস্তবায়নে আরো তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

    নিজস্ব প্রতিবেদক

    ৯ মার্চ, ২০২২ ০১:৫৩ অপরাহ্ন

    তথ্য অধিকার বাস্তবায়নে আরো তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির
    তথ্য অধিকার বাস্তবায়নে আরো তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনগণ যাতে প্রয়োজনীয় তথ্য পেতে পারে সে লক্ষ্যে তথ্য প্রদানকারী কর্তৃপক্ষকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।

    মঙ্গলবার সন্ধ্যায় প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ‘তথ্য কমিশন রিপোর্ট ২০২০’  পেশ করলে তিনি এ আহ্বান জানান।

    রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’

    তিনি বলেন, সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন কে কাজে লাগাতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। রাষ্ট্রপ্রধান তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়নে কমিশনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

    বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং  কমিশনেরর সার্বিক কাযক্রম  সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    তিনি জানান তথ্য অধিকার আইন বাস্তবায়নে ইতিমধ্যে বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি ও পরিবীক্ষণ কমিটি গঠিত হয়েছে।

    প্রধান তথ্য কমিশনার রাষ্ট্রপতিকে জানান, জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণের সহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

    প্রতিনিধি দলে ছিলেন তথ্য কমিশনার, ডক্টর আবদুল মালেক এবং সুরাইয়া বেগম। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত  মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। (বাসস)।




    জাতীয় - এর আরো খবর