শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিভাগীয় পর্যায়ে নিয়মিত পিঠা উৎসব আয়োজন করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৯ মার্চ, ২০২২ ১০:০০ অপরাহ্ন

    বিভাগীয় পর্যায়ে নিয়মিত পিঠা উৎসব আয়োজন করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, এখন থেকে রংপুরসহ বিভাগীয় পর্যায়ে নিয়মিত পিঠা উৎসব আয়োজন করা হবে। এ উৎসবকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তকরণপূর্বক নিয়মিত পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।


    প্রতিমন্ত্রী বুধবার (৯মার্চ) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ, রংপুর আয়োজিত পাঁচ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ১৪২৮ এর রংপুর বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ, রংপুর বিভাগের আহ্বায়ক বিপ্লব প্রসাদের সভাপতিত্বে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম হামিদ।

     
    প্রধান অতিথি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাঙালির সমৃদ্ধ  কৃষ্টি-কালচার, ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পিঠা উৎসব। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাহারি রকমের পিঠা-পুলির সমাহার দেখতে পাওয়া যায়। কে এম খালিদ বলেন, বৃহত্তর রংপুর ভাওয়াইয়া সমৃদ্ধ অঞ্চল। রংপুরে যাতে প্রতিবছর নিয়মিত ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হতে পারে, সেজন্য এটিকেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে এবং নিয়মিত পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।


    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ, রংপুর বিভাগের সদস্য সচিব আশরাফুল আলম আল আমিন।

    উল্লেখ্য, জাতীয় পিঠা উৎসব ১৪২৮ এর রংপুর বিভাগীয় পর্বে   ৩০টির অধিক স্টল অংশগ্রহণ করছে। প্রতিমন্ত্রী এর আগে রংপুর জেলা শিল্পকলা একাডেমি, রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, তাজহাট জমিদার বাড়ি ও বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র পরিদর্শন করেন।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৯ মার্চ, ২০২২ ১০:০০ অপরাহ্ন