শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পরীমণি-রাজের বিবাহোত্তর সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক

    ১০ মার্চ, ২০২২ ০৮:৫৯ পূর্বাহ্ন

    পরীমণি-রাজের বিবাহোত্তর সংবর্ধনা
    পরীমণি-রাজের বিবাহোত্তর সংবর্ধনা

    জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো  গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ার। একইসঙ্গে  হলো আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের বিবাহোত্তর সংবর্ধনা।

    ঢাকার একটি রেস্তোরাঁয় হয় এই ডাবল উপলক্ষ্যের আয়োজন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বধূ বেশে পালকিতে চড়ে অনুষ্ঠান স্থলে আসেন পরীমণি। আর সেই পালকি কাঁধে নিয়েছেন তারই স্বামী শরিফুল রাজ। তিনি সেজেছেন বরের রূপে।


    সিনেমার প্রচারণার জন্য এমন অভিনব কৌশল আগে কখনো দেখা যায়নি। তাই উপস্থিত সকলের নজর কাড়তে একটুও ভুল করেননি রাজ-পরী। নবদম্পতি মঞ্চে ওঠার পর ব্যাকগ্রাউন্ডে সজোরে বেজেছে বিয়ের গান। যেন সিনেমার প্রিমিয়ার নয়, এটি বিয়েরই আয়োজন।

    ‘গুণিন’-এর প্রিমিয়ারে পরীমণি, শরিফুল রাজ ছাড়াও উপস্থিত হয়েছেন অভিনেতা ইরেশ যাকের, নির্মাতা ও ‘চরকি’র প্রধান নির্বাহী রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের অনেকেই।

    এই সিনেমার গল্প নেওয়া হয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প থেকে। চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নিজেই। এতে বাংলার আদিম এক সমাজের প্রেক্ষাপট দেখা যাবে। যেখানে পারিবারিক সম্পর্ক, কলহ এবং প্রেমের বিষয়গুলো থাকবে সমান্তরালভাবে।


    সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তিনি অবশ্য প্রিমিয়ারে অংশ নিতে পারেননি। অন্য একটি প্রোগ্রামে ঢাকার বাইরে রয়েছেন অভিনেতা।

    আগামী ১১ মার্চ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘গুণিন’। এরপর এর প্রযোজনা প্রতিষ্ঠান চরকির ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ১০ মার্চ, ২০২২ ০৮:৫৯ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ১০ মার্চ, ২০২২ ০৮:৫৯ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ১০ মার্চ, ২০২২ ০৮:৫৯ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ১০ মার্চ, ২০২২ ০৮:৫৯ পূর্বাহ্ন