শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‍‍‍‍‍‍‍‍২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১০ মার্চ, ২০২২ ০৯:৩৭ পূর্বাহ্ন

    ‍‍‍‍‍‍‍‍২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, দেশে বড় মাত্রার ভূমিকম্প মোকাবেলায় সরকার কাজ করছে । জাপান সরকার এবং জাইকা'র কারিগরি ও আর্থিক সহায়তায় ২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত করা হবে ।

    তিনি বলেন, ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার পূর্বাভাস দেয়ার উপায় এখনো বের হয়নি  । জনসচেতনতা ও পূর্ব প্রস্তুতি থাকলে বড় ধরনের ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড মোকাবিলা করে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব ।আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সে কাজটাই করে যাচ্ছে ।

    প্রতিমন্ত্রী বুধবার ঢাকায় মতিঝিলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২২ উপলক্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহযোগিতায় আয়োজিত ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া'য় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ডিসিসিআই (ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)'র প্রেসিডেন্ট রেজওয়ান রহমান ।

     




    জাতীয় - এর আরো খবর