পেছনে নয়, বিএনপিকে সামনে এগোতে হবে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২২ ০১:৪৬ অপরাহ্ন

পেছনে নয়, বিএনপিকে সামনে এগোতে হবে: গয়েশ্বর
পেছনে নয়, বিএনপিকে সামনে এগোতে হবে: গয়েশ্বর

আর পেছনে নয়, বিএনপিকে সামনের দিকে এগোতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় একমাত্র পথ এই সরকারের পতন। পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের পরিবর্তন অনিবার্য, পরিবর্তন ঘটবে। এই সরকারও যাবে, সেদিন বেশি দূরে নয়, কাজটি যথা সময়ে হবে। এই অনিবার্য পতন আমাদের নিশ্চিত করতে হবে।'

আজ বৃহস্পতিবার  নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে গরীব দুঃস্থ অসহায় নারী শিশু, পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে কয়েক'শ সুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির এই নীতি নির্ধারক।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, 'আমরা যেন রাস্তায় দাঁড়িয়ে আর মার না খাই। সেজন্য আমাদের চোখ-মুখের ভাষা প্রস্তুত রাখতে হবে। যেহেতু পেছনে যাওয়ার জায়গা নাই সেহেতু একটি মাত্র কাজ সেটি হচ্ছে সামনে অগ্রসর হওয়া। সামনে যাওয়ার সুযোগ আছে। আমরা যদি সাহস নিয়ে ওদের সামনে দাঁড়াই তখন গুলি করার সাহস পাবে না। প্রতিরোধ যা করার করেছে আর কোনো প্রতিরোধ করার ক্ষমতা ওদের নাই।

তিনি বলেন,যারা দিন আনে দিন খায় তাদের মধ্যে অভাব, বেকারত্ব সংকোচিত, কর্মসংস্থান বাড়ছে না, কর্মসংস্থানের সুযোগ নাই, মানুষ আয়ের পথ খুঁজে পাচ্ছে না। দুর্নীতি অর্থপাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়। আমাদের দেশে গ্যাসের অভাব আছে তারপরও আমরা ভারতে গ্যাস রপ্তানি করছি। সারাদেশে অভাব ও দুর্ভিক্ষ চলমান।'

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন  বিএনপি নেতা  আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমিনুল হক, ছাত্রদলের রওনকুল ইসলাম,মামুন খান, আমিনুল ইসলাম,সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।




রাজনীতি - এর আরো খবর

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

১০ মার্চ, ২০২২ ০১:৪৬ অপরাহ্ন