শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যম এড়ালেন সাকিব

    খেলাধুলা ডেস্ক

    ১১ মার্চ, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

     দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যম এড়ালেন সাকিব

    দুবাইয়ে বিজ্ঞাপনের কাজ শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলেও তা এড়িয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

    গত ৬ মার্চ দুবাইয়ের বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না। তার এই বক্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। গতকাল বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়।

    এসব বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে গণমাধ্যমকর্মীরা বিমানবন্দরে হাজির হয়েছিলেন। কিন্তু সাকিব  কোনো কথা বলেননি। প্লেন থেকে নেমে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে গেছেন। এর কিছুক্ষণ আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় চলতি বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। যাতে তিন ফরম্যাটেই সাকিবের নাম আছে! দুবাই যাওয়ার আগে সাকিব দাবি করেছিলেন, তার কাছে চুক্তির কোনো কাগজ দেয়নি বিসিবি। পরদিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সাকিবকে তিন-চার মাস আগেই চুক্তির বিষয়ে কাগজপত্র দেওয়া হয়েছে তিনি কোন কোন ফরম্যাটে খেলবেন সেটা জানতে।

    দুবাই যাওযার আগে বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের বলেছিলেন, টেস্ট নিয়ে তিনি খুব একটা আগ্রহী নন। কিন্তু নাজমুল হাসান পাপন  বলেছেন, চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন সাকিব তার কাছে দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট এবং ওয়ানডে খেলার বিষয়ে সম্মতি দিয়েছেন।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ১১ মার্চ, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১১ মার্চ, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন