শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়বে চলচ্চিত্র: তথ্যমন্ত্রী

    সানি লিওনের ভিসা আবেদন ছিল পরিচয় লুকিয়ে

    নিজস্ব প্রতিবেদক

    ১১ মার্চ, ২০২২ ১০:৪০ অপরাহ্ন

    নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়বে চলচ্চিত্র: তথ্যমন্ত্রী

    নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে এবং এজন্য চলচ্চিত্রের ভূমিকাকে অনবদ্য বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

    শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব- দশম লিবারেশন ডকফেস্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বিশেষ অতিথি এবং উৎসব পরিচালক তারেক আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।

    তথ্যমন্ত্রী বলেন, এ উৎসবের বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ ও মানবাধিকার। আমাদের মতো এত প্রাণের বিনিময়ে, এত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সব দেশ স্বাধীনতা অর্জন করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন যুগে যুগে পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে মুক্তিকামী মানুষের জন্য একটি উদাহরণ। এক্ষেত্রে   চলচ্চিত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ।

    মুক্তিযুদ্ধ জাদুঘরের এবারের আয়োজনে ৫ দিনে ৪০টি দেশের ১৪০টি ছবি প্রদর্শিত হবে ।

    'ইউক্রেন থেকে নাবিক ফিরিয়ে আনা অভাবনীয়':
    অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী। এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সরকার যেভাবে ইউক্রেন থেকে নাবিকদের দেশে ফিরিয়ে এনেছে তা অভাবনীয়। এজন্য ফিরে আসা নাবিকরা ও তাদের পরিবারবর্গ সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসাথে নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ ফিরিয়ে আনার সব ব্যবস্থাও নিয়েছে সরকার। আমরা তার আত্মার শান্তি কামনা করি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

    অনেক দেশ তাদের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে না পারার অভিযোগ উঠেছে, অনেক দেশের নাগরিকদের ৬০ কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতে হয়েছে, উল্লেখ করেন তিনি।

    সানি লিওনের ভিসা আবেদন ছিল পরিচয় লুকিয়ে:
    পরিচিত নাম লুকিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় সানি লিওনের ভিসা বাতিল হয়েছে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'ভারতীয় যে অভিনয়শিল্পী দলকে ভিসা দেয়া হয়, তাদের একজন ছিলেন সানি লিওন। কিন্তু তার সানি লিওন নামটি গোপন করে মার্কিন নাগরিক পরিচয়ে আবেদন করা হয়েছিল। এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেয়া আইনবহির্ভূত। এটি যখন মন্ত্রণালয়ের নজরে আসে, তখন তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়।'

    দেশের অগ্রগতি বিএনপি'র গাত্রদাহ:
    সাংবাদিকরা এসময় বিএনপি মহাসচিবের মন্তব্য 'দেশের জিডিপি প্রবৃদ্ধি ভুয়া' মন্তব্য নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, 'আমাদের জিডিপি যে ভারতকে ছাড়িয়েছে, তা আইএমএফ (আন্তর্জাতিক অর্থ তহবিল) স্বীকৃত। মির্জা ফখরুল সাহেবরা চান না দেশের অগ্রগতি হোক। তারা চান দেশের মানুষ দরিদ্র থাকুক। দেশের অগ্রগতিতে তাদের গাত্রদাহ হয়।'  




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১১ মার্চ, ২০২২ ১০:৪০ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১১ মার্চ, ২০২২ ১০:৪০ অপরাহ্ন