শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পত্নীতলায় জাতীয় দূর্যোগ দিবস উদযাপন

    পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ১১ মার্চ, ২০২২ ১১:১০ অপরাহ্ন

    পত্নীতলায় জাতীয় দূর্যোগ দিবস উদযাপন
    পত্নীতলায় জাতীয় দূর্যোগ দিবস উদযাপন

    দূর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নের আনবে গতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন অফিস ও নজিপুর ফায়ার সার্ভিসের যৌথ আয়োজনে আলোচনা সভা ও মহড়া প্রর্দশন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত  রাশেদুল ইসলাম (সহকারী কমিশনার ভূমি)  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়েব খান, ওয়ার হাউস ইনপেক্টল মোঃ রাইহান ইসলামসহ অনেকে।

    সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে বন্যা ও আগুন লাগলে আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে সকলকে অবহিত করেন এবং তা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে সকলকে মহড়া প্রদর্শনের মাধ্যমে ধারণা প্রদান।

    দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু করে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় এবং র‍্যালি  শেষে  পত্নীতলা  ফায়ার সার্ভিস ইউনিট এর মাধ্যমে বিদ্যালয়ের মাঠে এই মহড়া প্রর্দশন করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর