নওগাঁ ধামইরহাটে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

১১ মার্চ, ২০২২ ১১:২৭ অপরাহ্ন

নওগাঁ ধামইরহাটে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁর ধামইরহাটে এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে ৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

গত সোমবার রাত ৭.৪৫ মিনিটে এনএসআই গোয়েন্দা শাখা ও পুলিশের যৌথ অভিযানে ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর ( দক্ষিণ পাড়া)  এলাকার মোঃ আলী আকবর এর ছেলে  রাজমিস্ত্রী মোঃ কাউসার আলী (৩০)  এর শয়ন ঘর সংলগ্ন সিড়ির নিচ থেকে ৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২০ কোটি টাকা।

অভিযানে মূর্তি পাচার চক্রের দুই সদস্য পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের মধুইল এলাকার মৃত বদরুদ্দীন এর ছেলে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আকবরপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি  মোঃ হেলাল উদ্দিন (৬০) ও একই ইউনিয়নের মান্দাইন এলাকার মৃত আছির উদ্দিন এর ছেলে মোঃ আলতাফ হোসেন (৫০) কে আটক করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা ধামইরহাট উপজেলার খেলানা ইউনিয়নের লোদিপুর এলাকার মোঃ আকবর আলীর ছেলে মোঃ কাউছার আলী ও তার স্ত্রী মোছাঃ সুমি খাতুন পালিয়ে যায়। এ বিষয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১১ মার্চ, ২০২২ ১১:২৭ অপরাহ্ন