শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রবাসে ‘গৌরবের ৭০ বছর’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা

    সৈয়দ মুন্তাছির রিমন ফ্রান্স থেকে:

    ১২ মার্চ, ২০২২ ১০:৫৫ অপরাহ্ন

     প্রবাসে ‘গৌরবের ৭০ বছর’  শীর্ষক ভার্চুয়াল  আলোচনা সভা

    ইউরো-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে "গৌরবের ৭০ বছর " আমাদের করণীয় শীর্ষক  ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
    গত ২৭ফেব্রুয়ারি ফ্রান্স স্থানীয় সময় বিকাল ২.৩০ মিনিটে প্রেসক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরীর পরিচালনায়  আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক  রিয়াজুল ইসলাম কাওছার, আন্তর্জাতিক কলামিস্ট ও আয়ারল্যান্ডের কর্মরত চিকিৎসক ডা. জিন্নুরাইন জায়গীরদার, ফিনল্যান্ডে কর্মরত  শিক্ষাবিদ, লেখক ও গবেষক সাংবাদিক ডক্টর মুজিবুর দফতরি,লন্ডনে কর্মরত  সিনিয়র সাংবাদিক নুরে আলম রব্বানী,  সহ-সভাপতি সৈয়দ মেহেদি রাসেল, তাজ উদদীন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ , সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক সৈয়দ মুন্তাছির রিমন, অভিবাসন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম, ইউরো-বাংলা প্রেসক্লাব গ্রিসের সাধারণ সম্পাদক নিরব আহমদ রুমন,যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না , সাংগঠনিক সম্পাদক জাবেদ মাহমুদ, ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সহ সভাপতি মোঃ নাজমুল হক প্রমুখ।
    ভাষা দিবসের আলোচনায় বক্তারা বলেন প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মদের মধ্যে বাংলা ভাষা চর্চায় গুরুত্ব দিতে হবে অন্যথায় এক সময় তাদের কাছ থেকে বাংলা ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাবে। নেতৃবৃন্দ রাশিয়া- ইউক্রেন এর মধ্যে চলমান যুদ্ধের বিরতি কামনা করে বলেন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান।


    সভায় ভাষা শহীদদের  ও  জাতীয় প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন, হাসান শাহরিয়ার, কলম সৈনিক পীর হাবিবুর রহমান এর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন চিকিৎসক ডা.জিন্নুরাইন জায়গীরদার। রিয়াজুল ইসলাম কাওছার ও ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার এর লেখা বই থেকে কবিতা পাঠ করেন কবি এ কে আজাদ।

     




    সাতদিনের সেরা খবর

    প্রবাস - এর আরো খবর