শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অসাধু ব্যবসায়ীদের রুখতে দু-একদিনের মধ্যে টাস্কফোর্স

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ মার্চ, ২০২২ ০৭:১০ পূর্বাহ্ন

     অসাধু ব্যবসায়ীদের রুখতে দু-একদিনের মধ্যে টাস্কফোর্স

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে অসাধু ব্যবসায়ীরা যেন ফায়দা নিতে না পারে সেজন্য দু-একদিনের মধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হবে।

    তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রেক্ষিতে কিছু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা কথাবার্তা বলেই দাম নির্ধারণ করে দিয়েছি। আমরা কোথাও মজুতদারি করতে দেবো না। কোনো সুযোগ নিতে দেবো না।’

    রোববার সচিবালয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    টিপু মুনশি বলেন, ‘আজকে সিদ্ধান্ত হয়েছে, যেখানে যেখানে অবৈধ মজুত করার প্রচেষ্টা করা হবে, সেখানেই আমরা হস্তক্ষেপ করবো। এমন না যে আজকে দাম বাড়ার কারণে তারা দাম বাড়িয়েছে, আসলে তারা আগের হিসাব ধরে বাড়ানোর চেষ্টা করছে। আমরা সেটা বন্ধ করবো।’
    তিনি বলেন, আমরা ক্রাইসিস মোকাবিলার জন্য টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে ছয়টি পণ্য দেওয়ার চেষ্টা করছি। এর কমপক্ষে চারটি পণ্য গ্রামাঞ্চলেও পাঠাবো। সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা শহরে ১৫ লাখ মানুষকে কীভাবে এ সেবা দেয়া যায় এবং সেটার যেন অপব্যবহার না হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

    সয়াবিন তেলের দাম সহনীয় রাখতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নিত্যপণ্য মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে সর্বমহলের ক্রেতাদের সুবিধার্থে সব ধরনের নিত্যপণ্যের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করার বিষয়ে সভায় একমত পোষণ করা হয়েছে। সাধারণ মানুষের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে খোলা বাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম আরও জোরালো করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক,ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।

    এছাড়া বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে উপস্থিত ছিলেন। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।




    জাতীয় - এর আরো খবর