শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিছিয়ে পড়া অবস্থান থেকে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ মার্চ, ২০২২ ০৭:২০ পূর্বাহ্ন

     পিছিয়ে পড়া অবস্থান থেকে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ড.দীপু মনি বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষায় পিছিয়ে পড়ার অবস্থান থেকে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

    রোববার দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন এবং পক্ষকাল ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

    তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা এগিয়ে নিয়ে পিছিয়ে পড়া সময়টুকু পুষিয়ে নিতে হবে। ভয়াবহ করোনার কারনে তাদের শিক্ষা কার্যক্রম অনেকটাই ব্যাহত হয়েছে। ফলে শিক্ষার্থীরা কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে।

    এসময় শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যুগোপযোগী পদ্ধতি অনুসরণ করে অনলাইনে পাঠদানের ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।

    ‘উপযুক্ত শিক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীরা কেউ বেকারত্ব থাকবে না’ এ কথা উল্লেখ করে তিনি বলেন,সকলেই নিজেদের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে তাদের পেশা বেছে নিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ধাবিত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।  

    শিক্ষার্থীরা যাতে অনলাইনে ক্লাসে তাদের পিছিয়ে থাকতে না হয় সে বিষয়টি বাস্তায়ন ও ফলপ্রসূ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সকল শিক্ষকদের পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

    অনুষ্ঠানে হাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামরুজ্জামানের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তৃতা রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে  বক্তব্য রাখেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, স্বাধীনতা শিক্ষা পরিষদের সভাপতি অধ্যাপক ড. বলরাম পোদ্দার।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ মার্চ, ২০২২ ০৭:২০ পূর্বাহ্ন