শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পানি ও স্যানিটেশন খাতে বিনিয়োগের আগ্রহ এডিবির

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ মার্চ, ২০২২ ০৯:২৮ পূর্বাহ্ন

    পানি ও স্যানিটেশন খাতে বিনিয়োগের আগ্রহ এডিবির
    পানি ও স্যানিটেশন খাতে বিনিয়োগের আগ্রহ এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি'র

    সারাদেশে সুপেয় পানি সরবরাহে ন্যাশনাল গ্রীড লাইন স্থাপন ও স্যানিটেশন ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

    রোববার মন্ত্রণালয়ের এডিবি’র মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) Mr. Kenichi Yokoyama এর নেতৃত্বে উপ-মহাপরিচালক, কান্ট্রি ডিরেক্টরসহ একটি প্রতিনিধি দল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসে তাদের এ আগ্রহের কথা জানান।

     এসময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলসহ যে সকল এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে এই সংকট দূর করতে ন্যাশনাল গ্রীড চালু করার পরিকল্পনা করছে সরকার। এলক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। দেশের মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে বাংলাদেশ সরকারের পাশাপাশি এডিবিকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এছাড়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-ডিপিএইচই সারাদেশে স্যানিটেশন এবং বর্জ ব্যবস্থাপনায় গৃহীত প্রকল্পে সহায়তা প্রদানেরও আহ্বান জানান মন্ত্রী।

    ওয়াটার স্যানিটেশনে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, সরকার এখন ভূগর্ভস্থ পানির চেয়ে ভূউপরিস্থ উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভূ-উপরিস্থ পানির ব্যবহারে এসডিজি'র যে লক্ষ্যমাত্রা তা নির্ধারণ করা হয়েছে তা সময়ের আগেই পূরণ করা সম্ভব হবে।

    তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে এডিবি অত্যন্ত বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ অংশীদার। স্বাধীনতার পর থেকেই এডিবি বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে দেশের উন্নয়নে আরও ব্যাপক সহযোগিতা রাখবে বলে আশা প্রকাশ মোঃ তাজুল ইসলাম।

    গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, প্রধানমন্ত্রীর দর্শন আমার গ্রাম আমার শহর, বর্জ্য ব্যবস্থাপনা, ক্লাইমেট চেঞ্জ, আরবান গভার্নেসসহ আরো বেশকিছু ক্ষেত্রে কাজ করার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করলে সংস্থাটির মহাপরিচালক এসব খাতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেন।

     সাক্ষাতকালে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দল বাংলাদেশের সাথে সংস্থাটির পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করার কথা জানান।

    এসময়, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মুহসিন, ডিপিএইচইর প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




    জাতীয় - এর আরো খবর