শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নতুন ইসির প্রথম সংলাপে যোগ দেননি অধিকাংশ অতিথি

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ মার্চ, ২০২২ ১২:৪২ অপরাহ্ন

    নতুন ইসির প্রথম সংলাপে যোগ দেননি অধিকাংশ অতিথি
    নতুন ইসির প্রথম সংলাপে যোগ দেননি অধিকাংশ অতিথি

    দায়িত্বগ্রহণের ১৫দিনের মাথায় রোববার (১৩ মার্চ) দেশের শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ করেছেন নতুন নির্বাচন কমিশন (ইসি)। প্রিধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের উপস্থিতে এ সংলাপে আমন্ত্রিত ৩০ জন শিক্ষাবিদের মধ্যে মাত্র ১৩ জন অংশগ্রহণ করেন। অর্থাৎ ১৭ জনই ইসির আমন্ত্রণে সাড়া দেননি। এতে শুরুতেই নতুন নির্বাচন কমিশন বেশ হোঁচট খেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা

    জানা গেছে, সংলাপে অংশ নেওয়া শিক্ষাবিদেরা সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা বলেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে তাঁরা বলেছেন, ইসিকে কাজের মাধ্যমেই আস্থা অর্জন করতে হবে। এ ছাড়া নির্বাচনের তিন মাস আগে থেকে প্রশাসন ও পুলিশকে ইসির অধীনে আনা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ভোটারদের সচেতন করা, বিরোধী দলগুলোকে বারবার আমন্ত্রণ জানানো, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া, ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়াসহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন।  কেউ কেউ বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনকালে একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন। এ জন্য রাজনৈতিক সমঝোতা জরুরি।


    এসব পরামর্শের বিপরীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সুষ্ঠু নির্বাচনের জন্য আবারও রাজনৈতিক সমঝোতার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে, একটি অনুকূল পরিবেশ সৃষ্টি না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে। বড় দল নির্বাচন থেকে দূরে থাকলে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে কিছুটা ভাটা পড়তে পারে।

    সংলাপ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তাঁরা ৩০ জনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অনেকের সমস্যা থাকা স্বাভাবিক। অংশগ্রহণ আরও বেশি হলে তাঁরা খুশি হতেন। তিনি বলেন, দলীয় ও নির্দলীয় সরকার নিয়েও সংলাপে বক্তব্য এসেছে। তবে নির্বাচন করতে হলে নির্দলীয় সরকার লাগবে—এমন বক্তব্য সবাই দেননি। দু–একজন হয়তো এ ধরনের বলেছেন।

    রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ হয়। সভাকক্ষের বাইরে টিভি মনিটরে আলোচনা সরাসরি দেখা ও শোনার ব্যবস্থা ছিল সাংবাদিকদের জন্য। সংলাপে সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান। সংলাপে ইসির পক্ষ থেকে সেভাবে সঞ্চালকের ভূমিকায় কেউ ছিলেন না। কার পরে কে বক্তব্য দেবেন, সেটিও ঠিক করে দেননি কেউ। শিক্ষকেরা নিজেদের মতো করে একজনের পর একজন বক্তব্য দিয়েছেন।


    বেলা তিনটা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংলাপে অন্যদের মধ্যে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আনোয়ার হোসেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এ এফ এম মফিজুল ইসলাম, অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার, অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, অধ্যাপক লায়লুফার ইয়াসমীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান সংলাপে অংশ নেন।

    আমন্ত্রণ পেয়েও যাননি যাঁরা: ইসি আয়োজিত প্রথম সংলাপে আমন্ত্রণ পেয়েও অংশ নেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য আখতারুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম, ইউল্যাবের অধ্যাপক সলিমুল্লাহ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আসিফ নজরুল, মোহাব্বত খান, মোবাশ্বের মোনেম, ফেরদৌস হাসান ও তাসনিম আরিফা সিদ্দিকী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামছুল ইসলাম।
    তাঁদের মধ্যে কেউ কেউ শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কাজ থাকায় সংলাপে অংশ নিতে পারবেন না বলে আগেই ইসিকে জানিয়েছিলেন। আর আমন্ত্রিতদের মধ্যে দুজন ছিলেন দেশের বাইরে।

     




    জাতীয় - এর আরো খবর