শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘‍‍দুর্যোগ মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ অর্থনীতিকে সমৃদ্ধ করেছে’

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ মার্চ, ২০২২ ১১:৪৭ অপরাহ্ন

    ‘‍‍দুর্যোগ মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ অর্থনীতিকে সমৃদ্ধ করেছে’
    ত্রাণ প্রতিমন্ত্রী

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন ভৌগলিক অবস্থান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ঘনবসতি ইত্যাদি কারণে বাংলাদেশকে প্রতিনিয়ত কোনো না কোনো প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের মোকাবেলা করতে হয় । তাছাড়া ২০১৯ সালে ঘূর্ণিঝড় ফণী ও বুলবুল এবং ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশকে । এসব ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের পূর্বপ্রস্তুতি থাকায় জানমালের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে । দারিদ্র্য বিমোচনসহ সামাজিক নিরাপত্তা অর্জনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে । এসব কারণে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন সারা বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত ।

    প্রতিমন্ত্রী সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত National Conference on Disaster, Climate, and Sustainability বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের পরিচালক ডঃ দিলারা জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মাহবুবা নাসরিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এনভারমেন্ট সাইন্সের  ডীন অধ্যাপক ড.জিল্লুর রহমান ।

    প্রতিমন্ত্রী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীন "সবার জন্য বাসস্থান" স্লোগান অনুযায়ী দেশব্যাপী দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৯৪,৩৩৮ টি বাসগৃহ নির্মাণ করা হয়েছে । ২০২১-২২ অর্থবছরে আরো ৪৪৯০৯ টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের কাজ চলমান ।

    তিনি বলেন,২০১৮-২০২২ মেয়াদে ৪২৩ টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে । দুর্যোগে দ্রুত ত্রাণ সামগ্রী সরবরাহের লক্ষ্যে জেলা পর্যায়ে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ ও বিতরণের লক্ষ্যে দেশের ৬৪ টি জেলায় ৬৬ টি জেলা ত্রাণ গুদাম কাম  দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ কার্যক্রম চলমান ।  ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ঝুঁকিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার লক্ষ্যে উপকূলীয় অঞ্চলে ৩২০ টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং আরো ২২০ টি আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ চলমান রয়েছে । বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় ২৩০ টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং ৪২৩ টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলমান রয়েছে । আরো ৬০০ টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে । এছাড়াও বন্যা ও অন্যান্য দুর্যোগ কবলিত মানুষকে উদ্ধার করতে  ৬০টি বিশেষ মাল্টিপারপাস রেস্কিউ বোট তৈরি ও হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে ।

    এনামুর রহমান বলেন, বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে । জলবায়ুর ঘাত-প্রতিঘাত সহ্য করে কাঙ্খিত উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দুর্যোগ ঝুকি-হ্রাস বিষয়টি অন্তর্ভুক্ত করে সরকার ১০০ বছর মেয়াদী বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা -২১০০ প্রণয়ন করেছে । ২১০০ সাল নাগাদ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাসমূহের সমন্বয়ে যোগসুত্র সৃষ্টি করবে এ ডেল্টা প্ল্যান । এভাবে দুর্যোগে ঝুঁকি হ্রাসে জীবন ও সম্পদের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে দুর্যোগ সহনীয়, টেকসই ও নিরাপদ দেশ গড়ার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাঠামোগত ও অবকাঠামোগত কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে,যা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়ক হবে ।




    জাতীয় - এর আরো খবর