শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘ছুটির ঘণ্টা’ ছবির পরিচালক আজিজুর রহমানের ইন্তেকাল

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ মার্চ, ২০২২ ০৯:৩০ পূর্বাহ্ন

    ‘ছুটির ঘণ্টা’ ছবির পরিচালক আজিজুর রহমানের ইন্তেকাল
    ‘ছুটির ঘণ্টা’ ছবির পরিচালক আজিজুর রহমানের ইন্তেকাল

    ‘ছুটির ঘণ্টা’র নির্মাতা আজিজুর রহমান (৮১) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান এই চিত্র নির্মাতা সোমবার রাতে শেষনিশ্বাস ত্যাগ করেন।

    আজিজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেন চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, সোমবার বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে আজিজুর রহমান মারা গেছেন।  তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ তিনি শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শেষ এক বছর কৃত্রিম অক্সিজেন ছাড়া চলতে পারতেন না। আজিজুর রহমান প্রায় এক যুগ ধরে কানাডায় তাঁর দুই সন্তানের সঙ্গে থাকতেন। তাঁর মরদেহ বগুড়ার সান্তাহারে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন হবে। পারিবারিকভাবে আজিজুর রহমানের মরদেহ দেশের আনার প্রক্রিয়া চলছে।

    আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রূপচান প্রামাণিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।
     
    ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন আজিজুর রহমান। তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। মুক্তি পায় ১৯৬৭ সালে। আজিজুর রহমান ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি। সব মিলিয়ে অনেক সফল চলচ্চিত্রের পরিচালক ছিলেন আজিজুর রহমান।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর