শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাংলাদেশের বিস্ময়কর উত্থানের স্থপতি শেখ হাসিনা : পানি সম্পদ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ মার্চ, ২০২২ ১২:৩৩ পূর্বাহ্ন

    বাংলাদেশের বিস্ময়কর উত্থানের স্থপতি শেখ হাসিনা : পানি সম্পদ প্রতিমন্ত্রী
    বাংলাদেশের বিস্ময়কর উত্থানের স্থপতি শেখ হাসিনা : পানি সম্পদ প্রতিমন্ত্রী

    পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আমাদের সকলের সততা, একাগ্রতা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতাই সমৃদ্ধশালী বাংলাদেশের মূলমন্ত্র। বিশ্বের উন্নত সকল দেশের বেলায় এই চিত্র প্রতিয়মান। আমরা সকলে তা মেনে চললে ২০৪১ সালের আগেই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশের মর্যাদা অর্জন করতে পারবে।জীবনকে সুন্দর করতে, রাষ্ট্রকে সমৃদ্ধশালী করতে সততা, শৃঙ্খলাবোধ বা নিয়মানুবর্তিতার খুবই দরকার।   

    মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব পানি দিবস-২০২২’ এর উদযাপন উপ কমিটির পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এসময় উপস্থিত ছিলেন।

    প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী সভায় ‘বিশ্ব পানি দিবস-২০২২’ উদযাপন সংক্রান্ত উপ কমিটির প্রস্তুতিতে সন্তোশ প্রকাশ করেন। সবাইকে বিশ্ব পানি দিবস উদযাপনে স্ব স্ব অবস্থান হতে নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। একইসাথে দিবসে মন্ত্রণালয় ও এর অধিনস্ত সংস্থার কার্যবলী তুলে ধরার নির্দেশ দেন।

    প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন; বঙ্গবন্ধুকন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নিষ্ঠা, সততা ও সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়ে দেশকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের বিস্ময়কর উত্থানের স্থপতি শেখ হাসিনা। শুধু বাংলাদেশের রাষ্ট্রনায়ক নন,আন্তর্জাতিক নেতা হিসেবে ইতিমধ্যে বিশ্বজনমত ও নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণে তিনি সক্ষম হয়েছেন।

    সভায় অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মিজানুর রহমান,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফজলুর রশিদ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ দেলওয়ার হোসেনসহ মন্ত্রণালয় ও এর অধিনস্থ সংস্থার কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




    জাতীয় - এর আরো খবর