শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা ধর্ম প্রতিমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মার্চ, ২০২২ ০৬:৪১ পূর্বাহ্ন

    নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা ধর্ম প্রতিমন্ত্রীর
    নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প সম্পন্ন করার নির্দেশনা ধর্ম প্রতিমন্ত্রীর

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের  নির্ধারিত কার্যক্রম  সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কোন ধরনের কালক্ষেপন করা যাবেনা।


    প্রতিমন্ত্রী বুধবার সকালে  ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে  ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমুহের ফেব্রæয়ারি ২০২২ মাসের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।


    প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করতে হবে। মন্ত্রণালয় হতে নিয়মিত প্রকল্প পরিদর্শণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
    তিনি আরও বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারির কারণে উন্নয়ন কার্যক্রম কিছুটা ধীরগতিতে বাস্তবায়িত হয়েছে। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় বর্তমান অর্থ বছরের অবশিষ্ট সময়ে প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।


    সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় ধর্ম বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, দপ্তর/ সংস্থার প্রধানগণ  এবং  প্রকল্প পরিচালকবৃন্দ অংশ গ্রহণ করেন।

     




    জাতীয় - এর আরো খবর