শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বঙ্গবন্ধুর সাথে ছোটবেলার স্মৃতিচারণ করলেন জয়

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মার্চ, ২০২২ ১০:১২ অপরাহ্ন

    বঙ্গবন্ধুর সাথে ছোটবেলার স্মৃতিচারণ করলেন জয়
    বঙ্গবন্ধুর সাথে ছোটবেলার স্মৃতিচারণ করলেন জয়

    সজিব ওয়াজেদ জয় নানা বঙ্গবন্ধুর সাথে ছোটবেলার কিছু স্মৃতিচারন করে বলেছেন, তাঁর সাথে খুব বেশি স্মৃতি মনে নেই। তবে একটি মজার ঘটনা এখনো তিনি ভুলতে পারেন নি।

    সজিব ওয়াজেদ জয় বলেন, একদিন তিনি নানার কাছে জিদ ধরলেন, বঙ্গবন্ধুর পাইপে একবার হলেও তিনি ফুঁ দেবেন। নাছোড়বান্দা নাতির এমন মনোভাব দেখে নানা বাধ্য হলেন তার হাতে পাইপ দিতে। পাইপ হাতে পেয়ে যে কান্ড ঘটালেন, তা দেখে নানী দু’জনের ওপর প্রচন্ড রেগে গেলেন। পাইপে টান দিতেই শুরু হলো কাশি। দমে দমে তার কাশি হতে লাগলো। সজিব ওয়াজেদ জয় বৃহস্পতিবার তাঁর ভ্যারিফাইড একাউন্ট ফেসবুক পোস্টে শিশুকালে নানার সাথে একটি ঘটনার স্মৃতিচারন করেন এভাবে।

    তিনি ফেসবুক পোস্টে লিখেন, নানার সাথে তাঁর কিছু স্মৃতির মধ্যে এটি একটি। তিনি লিখেন, পরিবারের সবাইকে নিয়ে তাদের দিনগুলো ছিল হাসিখুশির। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টে সব শেষ হয়ে যায়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় আরো বলেন, এরপরের ঘটনা আপনারা সবাই জানেন। এরপর আমার পরিবারে বেঁচে থাকা মা,বাবা ও খালাকে জীবনের সাথে যুদ্ধ করতে হয়েছে দীর্ঘ সময়। বাংলাদেশের মানুষের ভালবাসায় নানা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব চেপে বসে আমার মা’র কাঁেধ। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা পরিবারের সবাই আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করে যাচ্ছি।

    বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিনে আজ বাংলাদেশের ও দেশের মানুষের জন্য তাঁর ভাবনার কথাগুলোই বার বার মনে পড়ছে। তিনি বলেন, ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঘনিষ্ট ভাবে কাজ করে যাচ্ছি।




    জাতীয় - এর আরো খবর