শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে জাতির পিতার জন্মদিন পালিত

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    ১৮ মার্চ, ২০২২ ০৭:৩৪ পূর্বাহ্ন

    তাড়াইলে জাতির পিতার জন্মদিন পালিত
    তাড়াইলে জাতির পিতার জন্মদিন পালিত

    কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এবং একই সময়ে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামীলীগ এবং অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্টিত হয়।

    উক্ত আলোচনাসভায় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একাংশের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়া মোতাহার অপরদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন।

    উপজেলা পরিষদ মিলনায়তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রফেসর ড.এনামুর রহমান চৌধুরী।উপজেলা যুবলীগের সভাপতি গোলাম মোস্তফার সঞ্চালনায় উক্ত আলোচনাসভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতার জীবনী নিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই,মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক উদ্দিন আহম্মদ,তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান,হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম খন্দকার।

    এর আগে পৃথক পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ সভাস্থলে মালিত হয়।
    আলোচনা শেষে দোয়া এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ মার্চ, ২০২২ ০৭:৩৪ পূর্বাহ্ন