শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গভবনে মিলাদ মাহফিল

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মার্চ, ২০২২ ১০:১২ পূর্বাহ্ন

    বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গভবনে  মিলাদ মাহফিল
    বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গভবনে মিলাদ মাহফিল

    ‘মহান নেতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং  জাতীয় শিশু দিবস ২০২২’ উপলক্ষ্যে বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য, যাদেরকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তাদের আত্মার শান্তি কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

    মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মুহম্মদ এনামুল হক। মোনাজাতে একাত্তরের মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

    মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করা হয়। মিলাদ-মাহফিল ও মোনাজাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও রাষ্ট্রপতি ভবনের কর্মচারীরা অংশ নেন।




    জাতীয় - এর আরো খবর