শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চট্টগ্রামের গোলাম কবিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মার্চ, ২০২২ ০৭:১৫ অপরাহ্ন

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চট্টগ্রামের গোলাম কবিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচা আলহাজ্ব মো: গোলাম কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী তার শোকবার্তায় শুক্রবার ভোরে ৮৮ বছর বয়সে পদুয়ায় নিজ বাসভবনে স্ত্রী, তিনকন্যা ও দুইপুত্র রেখে প্রয়াত পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কবিরের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মৃত্যুতে তার  গভীর শোক, প্রয়াত গোলাম কবিরের আত্মার শান্তিকামনা ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

    আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত দলের সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব কথা জানানো হয়।




    জাতীয় - এর আরো খবর